IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁর সাপাহারে স্বামীর উপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা

নওগাঁর সাপাহারে স্বামীর উপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ঈদে নতুন শাড়ী কাপড় ও গরুর মাংস কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাধ্যে কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে স্ত্রী কুলসুম বেগম (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে।

আত্মহত্যাকারী ওই গৃহবধু উপজেলার ভাতকাড়া মোড়ে বসবাসকারী হানিফ আলীর স্ত্রী ও মালিপুর গ্রামের জিয়ারউদ্দীন এর মেয়ে বলে জানা গেছে।

নিহত কুলসুমের স্বামীর দেয়া ভাষ্য মতে অভাবী সংসারে ঈদের জন্য স্ত্রীকে একটি নতুন শাড়ী ও গরুর মাংস কিনে দিতে না পারায় ঈদের রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরই জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত ৯’টার দিকে স্ত্রী কুলসুম ১৩মাস বয়সী সন্তানকে ঘুমিয়ে রেখে স্বামীর অজান্তে গলায় ওড়না পেচিয়ে ঘরের মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বামী হানিফ আলী জানতে পেরে ঝুলন্ত ফাঁস হতে স্ত্রীর লাশ নামিয়ে চৌকির মধ্যে শোয়ায়ে রেখে শশুড়বাড়ীতে সংবাদ দেয়। এর পর তার শশুর বাড়ীর লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

পরদিন বুধবার সকালে সাপাহার থানার ওসি (তদন্ত) আলমাহমুদ ও এসআই জিন্নাতুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এদিকে কুলসুম বেগমের বাবার বাড়ীর লোকজন সহ এলাকাবাসীর মুখে মুখে এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকী আত্মহত্যা তা নিয়ে এলাকায় বেশ গুনঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান যে, লাশটি উদ্ধার করে প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্ত স্বাপেক্ষেসঠিক রহস্য জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news