IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে অজ্ঞান অটোচালকের মৃত্যু

মান্দায় ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে অজ্ঞান অটোচালকের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ছিনতাইকারী একটি চক্রের খপ্পরে পড়ে অজ্ঞান হওয়া অটোচার্জার চালকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান তিনি।

মৃতের নাম আনারুল ইসলাম (৪৫)। তিনি মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আতাব আলী মÐলের ছেলে ও পেশায় অটোচার্জারের চালক। মঙ্গলবার (৩ মে) রাত ৮টার দিকে মৈনম ইউনিয়নের শিয়ালডাঙ্গা এলাকা থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

নিহতের বাবা আতাব আলী মÐল জানান, ঈদের দিন বেশি ভাড়ার আশায় আটোচার্জার নিয়ে বিকেলের দিকে ছেলে আনারুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে এলাকার লোকজন অচেতন অবস্থায় ছেলেকে বাড়ি নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে মান্দা হাসপাতালে নেওয়া হয়। এসময় জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে ছেলে আনারুল মারা যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সতিহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েক ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বটতলী বাজারে যাওয়ার কথা বলে আনারুলের চার্জারটি ভাড়া করে। এরপর আনারুল ওইসব যাত্রীদের নিয়ে বটতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের ধারণা পথে তরল পানীয় টাইগারের সঙ্গে চেতনানাশক খাইয়ে আটোচার্জারটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল যাত্রীবেশে ছিনতাই চক্রের সদস্যরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গাপুর গ্রামের ময়নুল ইসলাম বলেন, উপজেলার সিংগীহাট থেকে বাইসাইকেল নিয়ে তিনি ওই রাস্তায় বাড়ি ফিরছিলেন। পথে শিয়ালডাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি অটোচার্জার দাঁড় করানো ছিল। পাশে কয়েকজন লোকও ছিলেন। এসময় আটোচার্জারের চালক স্টীয়ারিং এর ওপর মাথা রেখে অচেতন অবস্থায় ছিলেন।

ময়নুল ইসলাম আরও বলেন, ‘বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হয়। এরপর কিছুদুর এগিয়ে একটি মোটরসাইকেল থামিয়ে ঘটনার বিষয়ে তাঁদের অবহিত করি। এসময় ঈদ বিনোদনে বের হওয়া একটি পিকআপ ভ্যান সেখানে উপস্থিত হয়। পরে আমরা সবাই মিলে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অটোচার্জারের পাশে থাকা লোকজন সটকে পড়েন।’

তিনি আরও বলেন, পরে মোবাইলফোনের আলোতে অটোচার্জারের চালক আনারুলকে চিনতে পেরে উপস্থিত লোকজনের সহায়তায় তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি অবহিত হয়েছি। মৃতের ময়নাতদন্ত রামেক হাসপাতালে সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news