IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে অস্ত্রসহ ব্যবসায়ী ও সশস্ত্র ডাকাত গ্রেপ্তার

বদলগাছীতে অস্ত্রসহ ব্যবসায়ী ও সশস্ত্র ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা থেকে পরিত্যক্ত টিনের বেড়ার ঘর থেকে বিদেশী পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগাজিন ও গুলিসহ আব্দুল হান্নান (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ী ও সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের গঙ্গারাম উরাও এর পরিত্যক্ত টিনের বেড়া ঘর হতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৫) রাজশাহী সিপিসি-৩ ও জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত আব্দুল হান্নান দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিন বাসুদেবপুর (জিলাপী পট্টি) এলাকার নূর মোহাম্মদের ছেলে। র‌্যাব-৫ থেকে এক প্রেস ব্রিফিং বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিং এ বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বদলগাছী উপজেলার উত্তর মির্জাপুর গ্রামস্থ জনৈক গঙ্গারাম উরাও এর পরিত্যক্ত টিনের বেড়ার ঘর হতে রাজশাহী সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মেজর নাজমুস সাকিব ও সহকারী পুলিশ সুপার সনজয় কুমার রায় এবং জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক মাসুদ রানা ও আমিনুল ইসলামের নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ আব্দুল হান্নানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল সেট, ১টি সীমকার্ড, নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আব্দুল হান্নানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে ডাকাতি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। এছাড়াও সে একজন অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয়সহ নওগাঁ এলাকায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, র‌্যাব-৫ এক অস্ত্র ব্যবসায়ী ও সশস্ত্র ডাকাতকে আটক করে থানায় সোর্পদ করে একটি মামলা দায়ের করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news