IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> সাপাহারে শ্রমিক সংকটে দিশেহারা বোরো ধান চাষীরা

সাপাহারে শ্রমিক সংকটে দিশেহারা বোরো ধান চাষীরা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল এলাকার বোরো চাষীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া,আকাশে গাড় ঘনকালো মেঘের ঘনঘাটার মাঝে ধান কাটা মাড়াই কাজের কামলা সংকটে মাঠের পাকা বোরো ধান নিয়ে চরম বিপাকে পড়েছে। শেষ পর্যন্ত মাঠের ধান সুষ্ঠভাবে ঘরে তুলতে পারবে কিনা তা নিয়েও তাদের মনে এক অজানা শঙ্কা দেখা দিয়েছে।

বোরো চাষাবাদের প্রাক্কালে সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল জুড়ে পানি থাকায় এই অঞ্চলে বোরা ধান রোপন করতে প্রতিবছর কৃষকের একটু দেরী হয়। সে মতে এখানকার ধানও কাটা মাড়াই অন্যান্য অঞ্চলের তুলনায় একটু পরেই হয়ে থাকে।

জবই বিল এলাকার মাঠের ধান পরিপক্ক হতে একটু দেরী হওয়ায় সাপাহার উপজেলার ধান কাটা শ্রমিকগন দেশের বিভিন্ন এলাকায় ধান কাটার কাজে লেগে পড়েছেন। বর্তমানে জবই বিল এলাকার মাঠের ধান কলা পাকা হয়ে ওঠায় কৃষকগন ধান কাটার জন্য প্রস্তুতি নিলে চরম কামলা/শ্রমিক সংকটে পড়েন। এছাড়া প্রায় প্রতিদিনই আকাশে কাল মেঘের ঘনঘাটা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংবাদে ক্ষেতের ধান নিয়ে কৃষকগন দারুন শংকিত হয়ে পড়েছেন।

বর্তমানে প্রত্যেক কৃষকগণ নিজেদের ধান নিজে কাটছে। এলাকার ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এখন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। সাপাহারে প্রতি ১’শ মন ধান কাটার মজুরী হিসেবে শ্রমিকরা পাচ্ছেন ২০ থেকে ২৫মন ধান।

উপজেলার মালিপুর গ্রামের কৃষক আলমগীর হোসেন, আব্দুল জলিল, বাখরপুর গ্রামের লোকমান, জবই গ্রামের কৃষক আব্দুল মালেক, শফিকুল, আশরাফুল জানান বর্তমানে এই এলাকায় ধান কাটা শ্রমিক সংকট হওয়ায় আমরা নিজেরাই নিজেদের ক্ষেতের ধান কাটা মাড়াই শুরু করেছি।

সাপাহার উপজেলার জবই বিল এলাকা নিচু জমি হওয়ায় যে কোন মহুর্তে ঢলের পানিতে সমস্ত ধান তলিয়ে যেতে পারে এই আশঙ্কায় তারা মাঠ থেকে আধাপাকা ধান কেটে নিচ্ছে। সাপাহার উপজেলা কৃষি দপ্তরের মতে জবই বিল এলাকা সহ উপজেলায় এবারে ৫ হাজার ৮’শ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে।

৭০ থেকে ৮০ভাগ পাকা ধান মাঠ থেকে কেটে নেয়ার জন্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের উপদেশ ও পরামর্শ প্রদান করা হচ্ছে বলে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031