IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> টপ নিউজ >> যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে ‘গজনি বাইডেন’ বললেন কঙ্গনা

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে ‘গজনি বাইডেন’ বললেন কঙ্গনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিনোদন থেকে রাজনীতি সব বিষয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোজাসাপ্টা কথায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একই ভঙ্গিতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলিউড সিনেমা ‘গজনী’-তে আমির খানের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এই খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘গজনী বাইডেন সম্পর্কে নিশ্চিত নই। কারণ তার ডেটা পাঁচ মিনিট পর পর ক্র্যাশ করে। তাকে যেসব ইনজেকশন দেয়া হয়েছে সেগুলোর কোনোটার প্রতিক্রিয়াই এক বছরের বেশি টিকবে না। ফলে এটা স্পষ্ট যে, কমলা হ্যারিসকেই সবটা সামলাতে হবে।’

কঙ্গনা আরও লিখেছেন যে, ‘যখন একজন নারী ওপরে ওঠেন, তিনিই অন্য নারীদের পথ দেখিয়ে দেন। এই ঐতিহাসিক দিনে আনন্দ করুন।’

উল্লেখ্য, ‘গজনি’ সিনেমায় আমির কিছুক্ষণ পরপরই আগের সব স্মৃতি ভুলে যেতেন। জো বাইডেনের বয়স নিয়ে কটাক্ষ করেই তাকে ‘গজনি’ ছবির আমিরের সঙ্গে তুলনা করেছেন কঙ্গনা। তার মতে, পাঁচ মিনিট পরপরই স্মৃতিভ্রম হয় বাইডেনের। আর তাই সবকিছু সামলাতে হবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31