IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে একদিনে শিক্ষার্থীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

রাণীনগরে একদিনে শিক্ষার্থীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে একজন স্কুলপড়ুয়া ছাত্রীসহ একদিনে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এসব পৃথক ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আব্দুস সামাদ (৭০)কে বুধবার দিনগত রাতে বাড়ীর পাশে গাছের সাথে গলায় রশি লাগানো মৃত্যু অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানাপুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পারিবারিকভাবে দাবি করা হয় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

এছাড়া এদিন বিকেলে উপজেলার খট্রেশ্বর গ্রামের গোবিন্দ রবীর স্ত্রী মিনারাণী (৬০) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। একই দিন সন্ধ্যায় উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের তানসিন আলীর স্কুল পড়ুয়া মেয়ে ফারজানা আক্তার (১৫) বিষপান করে। হাসাপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যায়। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করলে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, অস্বাভাবিক এসব মৃত্যুর ঘটনায় নিজ নিজ পরিবার থেকে ইউডি মামলা দায়ের করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news