IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> মা হওয়া নিয়ে যা বললেন শ্রাবন্তী

মা হওয়া নিয়ে যা বললেন শ্রাবন্তী

ধূমকেতু নিউজ ডেস্ক : টলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাত্র ১০ বছর বয়সে কলকাতার ছবিতে অভিষেক ঘটে এ অভিনেত্রীর। এই কয়েক বছরের মধ্যে নিজেকে নায়িকা রূপে প্রতিষ্ঠিতও করে ফেলেন তিনি। কিন্তু ক্যারিয়ারের এমন উঠতি পর্যায়ে মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তী।

বিয়ের এক বছরের মাথায় অর্থাৎ ১৭ বছর বয়সে তার কোলজুড়ে আসে সন্তান অভিমন্যু চ্যাটার্জি ওরফে ঝিনুক। বলিউড, টালিউড ও ঢালিউডে ১৭ বছরের নায়িকার মা হওয়ার রেকর্ড হয়তো নেই।

এ বয়সে মা হলেও নায়িকা হিসেবে ঠিকই প্রতিষ্ঠিত হয়েছেন শ্রাবন্তী। টালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন পাকাপোক্তভাবেই। এরই মধ্যে ছেলেও বড় করেছেন।

ভারতের এক গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, ‘আমি যে কত কম বয়সে মা হয়েছি! এখন ভাবলেই কেমন লাগে। তবে আমি ওর মা, আমিই ওর বাবা। এভাবেই আমাদের দুজনের জীবন এগিয়েছে। আমার ছেলেও খুব পরিণত। আমার সব পদক্ষেপে ঝিনুক পাশে থাকে।’

ঝিনুক এখন অনেক বড় হয়েছে। চুটিয়ে প্রেমও করছে সে। অভিমন্যুর প্রেমিকা মডেল দামিনী ঘোষ।

ঝিনুককে কদিন আগে দেখা গিয়েছিল শ্রীজাতের ‘মানবজমিন’ ছবির সেটে। তাই প্রশ্ন উঠে— মায়ের পথ ধরে ছেলেও সিনেমাজগতে আসবে?

শ্রাবন্তী বলেন, ‘ঝিনুক ইন্ডাস্ট্রিতেই কাজ করবে। তবে ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পেছনে। কিছু দিন আগে তো সহকারী হিসেবে শ্রীজাতের সঙ্গে কাজ করল। তবে এখন পড়াশোনার খুব চাপ, আগে ওটা সামলাক। তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করবে। হ্যাঁ, মা নয় পেশা হিসাবে বাবার পথেই হাঁটতে চায় অভিমন্যু।’

২০০৩ সালে রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর পর সেই সংসারে ইতি টানেন ২০১৬ সালে। একই বছর অভিনেত্রী বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে। সে বিয়ে এক বছরও টেকেনি। এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু এই সংসারও ভেঙে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31