IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> টাকা পাচারকারীদের তথ্য প্রকাশের দাবি মির্জা ফখরুলের

টাকা পাচারকারীদের তথ্য প্রকাশের দাবি মির্জা ফখরুলের

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পি কে হালদারের মতো যারা বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত, তাদের তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে।

রোববার দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির উদ্যোগে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রশান্ত কুমার (পি কে) হালদারের গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, পি কে হালদার যিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তাকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা। কিন্তু আমাদের প্রশ্ন এরকম কতজন হালদার আছেন? আমরা কিছুদিন আগে দেখেছি, এরকম হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে লুট করে পাচার করে দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই- আমরা জানতে চাই, এ ধরণের হাজার হাজার কোটি টাকা কত পাচার হয়েছে? একদিনে তো পাচার হয়নি। কিভাবে এবং কোন পদ্ধতিতে পাচার হলো। কারা তার সঙ্গে জড়িত ছিলো। কারা মদদ দিয়েছে। সেই বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব হচ্ছে- এই যে দুর্নীতি, চুরি এবং ডাকাতি করে অর্থ পাচার করা হচ্ছে, তারা (দুদক) অবশ্যই তাদের তথ্য বের করে জনগণের সামনে তাদেরকে তা প্রকাশ করতে হবে। আমরা জানতে চাই, এ ধরণের যারা বড় বড় (ব্যক্তি) সরকারের সাথে সম্পৃক্ত আছেন তাদের সুষ্ঠু তথ্য করে তাদেরকে জনগণের সামনে আনতে হবে। আইনের আওতায় আনতে হবে।

বুদ্ধ ধর্মকে শান্তি ও অহিংসার ধর্ম উল্লেখ করে ফখরুল বলেন, আজকে আড়াই হাজার বছর পরেও আমরা দেখছি- এই পৃথিবীতে এখন হিংসা, যুদ্ধ, হত্যা ও ধর্ষণ এমন অবস্থা চলে গিয়েছে যে, সমগ্র মানব জাতি বড় রকমের বিপদের সম্মুখিন হয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে।

শান্তির কথা বলে এখন শান্তিকে রক্ষা করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এখন শান্তির কথা বলে আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারবো না। শান্তির কথা বলে আমরা অন্যায়কে প্রতিহত করতে পারবো না এবং গণতন্ত্রকে রক্ষা করতে পারবো না। তাই আজকে যারা এই যে অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে ক্ষমতা থেকে না সরালে এদেশের মানুষের কোন ভবিষ্যৎ থাকবে না।

বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান গৌতম চক্রবর্তী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সুকোমল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31