IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন। মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।

এর আগে, শনিবার ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন এবং ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া রোববার বিশ্বব্যাপী ৮৪৬ জনের মৃত্যু এবং চার লাখ এক হাজার ৬৯৩ জন রোগী শনাক্ত হয়েছিল।

সোমবার করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ লাখ ৮৮ হাজার ২৮৪ জন। আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৮০১ জন। সুস্থ হয়েছেন ৪৯ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ১০৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৯৯ জন, শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৫৬ জন। তাইওয়ানে আক্রান্ত ৬৮ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু ১৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ২৪ জন এবং শনাক্ত ২১ হাজার ৩৫৬ জন। জার্মানিতে শনাক্ত ৫ হাজার ৭৬১ জন এবং মৃত্যু ১৪ জন। ফ্রান্সে শনাক্ত ২২ হাজার ৮৪৪ জন এবং মৃত্যু নেই। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২৫ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। ইতালিতে শনাক্ত ২৭ হাজার ১৬২ জন এবং মৃত্যু ৬২ জন।

এছাড়া ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ৪৭ জন। ভারতে এক হাজার ৫৩০ জন শনাক্ত হলেও কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news