ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩১ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (১৫ মে) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৪ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ৫ জন ও ডিবি পুলিশ ৮ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২৭ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লিটার ফেন্সিডিল, ৪ লিটার চোলাইমদ ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


