IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ঠান্ডা মাথার নিষ্ঠুর খুনি ছিলেন জিয়াউর রহমান : লিটন

ঠান্ডা মাথার নিষ্ঠুর খুনি ছিলেন জিয়াউর রহমান : লিটন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বাংলাদেশকে উগ্রমৌলবাদী রাষ্ট্র ও আবার পাকিস্থানের একটি অংশে পরিণত করার এবং মৌলবাদী ভাবধারায় ফিরিয়ে আনতে যতরকম চক্রান্ত সবকিছু করেছিলেন জিয়াউর রহমান। তিনি ছিলেন মৌলবাদীদের গুরু। তিনি অত্যন্ত ভয়ংকর একজন মানুষ এবং ঠান্ডা মাথার নিষ্ঠুর খুনি ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত বিশেষ আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বেচ্ছায়- স্ব-জ্ঞানে সকল সাম্প্রদায়িক চক্রান্তের মদদদাতা। বঙ্গবন্ধুর খুনী খন্দকার মোস্তাক সহ আরো যারা ছিল তাদের দেশ থেকে পালাতেও সাহায্য করেন তিনি। যে বঙ্গবন্ধু বাঙালীকে এতো ভালোবাসতেন, সেই বঙ্গবন্ধুকে খুন করে খন্দকার মোস্তাক মীর জাফরের কাজ করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বারবার হামলা করেও তাকে কিছুই করতে পারেনি। তিনি মৃত্যুকে ভয় করেন না। গ্রেনেড হামলার সময় ১৭ জন মারা গেলেও তিনি সেখানে ট্রাকের ওপরে দাঁড়িয়ে ছিলেন। এটা আমার সৌভাগ্য যে ঐদিন আমি প্রধানমন্ত্রীর পাশে দাড়িয়েছিলাম। প্রধানমন্ত্রী তার কর্মীদেরকে কতটা ভালোবাসে তা আমি ঐদিন বুঝেছিলাম।

মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এবং তৎকালীন ভঙ্গুর আওয়ামলীগের অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেন। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় অন্যায় করে কেউ পার পাবে না। বর্তমানে তিনিই বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হতে পারেনা। যারা বলে তারা পাগল ছাড়া আর কিছুই না।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ উনার হাত দিয়ে বাঙালি জাতির ভাগ্যের উন্নতি ঘটবে বলে। তিনি ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, শুধু স্লোগান দিলেই হবে না। শেখ হাসিনা সম্পর্কে জানতে হবে। মানুষের মন জয় করতে হবে। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। কিন্তু ভয় হয় আফগানস্থানের কাছাকাছি না চলে যায় আমরা। যতদিন শেখ হাসিনা আছে ততোদিন পথ হারাবে না বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আলোচক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী জাকারিয়া, সুলতান-উল-ইসলাম।

এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31