ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ২০২১-২০২২ অর্থবছরের সহযোগীতায় মঙ্গলবার (১৭ মে) ইউনিয়ন পরিষদে সকাল ১১টার সময় মৌগাছী উচ্চ বিদ্যালয়, বসন্তকেদার উচ্চ বিদ্যালয়, বসন্তকেদার বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী, হত-দরিদ্র, অসহায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মুকুল, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সচিব রাশেদুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, একরাম আলী, নাসির উদ্দিন, সাঈদুর রহমান, মেজর আলী, জালাল উদ্দীন, আনোয়ার হোসেন খাঁন, আব্দুল ওহাব দেওয়ান, মোজাফ্ফর হোসেন, আনোয়ারা, মিনা, ফেরদৌসী।


