IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সুজানগরে বিয়ের জন্য চাপ দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সুজানগরে বিয়ের জন্য চাপ দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পড়াশোনা বাদ দিয়ে বিয়ের জন্য চাপ দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মিম খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা (নিচপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ওই গ্রামের হেলাল উদ্দিন খানের মেয়ে।

বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান, নিহত মিম খাতুন তার বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন মেধাবী শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানায়, গত কয়েকদিন পূর্বে মানিকহাট গ্রামের একটি চাকরিজীবি ছেলের সঙ্গে মিমের বিয়ের প্রস্তাব আসে পরিবারের কাছে। পরে বিষয়টি নিয়ে মিমের বাবা-মা মিমের ফুপু ছালে খাতুন ও ফুপা আব্দুল মতিনের সঙ্গে পরামর্শ করে মিমকে ওই ছেলের সঙ্গে বিয়ের কথা জানায়। এ সময় মিম এখনই বিয়ে না করে পড়াশুনা চালিয়ে যাওয়ার কথা বলে। এ নিয়ে মা-বাবার সঙ্গে মিমের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে অভিমান করে এদিন পার্শ্ববর্তী ফুপুর বাড়িতেই সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, মেয়েটি কী কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news