IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু দেড় হাজার, শনাক্ত অর্ধলক্ষাধিক

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু দেড় হাজার, শনাক্ত অর্ধলক্ষাধিক

ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান করোনা মহামারিতে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। সাথে কমেছে নতুন রোগী শনাক্তের সংখ্যাও। গেলো একদিনে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ আর এই সময় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৭ লাখে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (১৯ মে) সকালে পাওয়া তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬১ জন, আগের দিনের তুলনায় যা কমেছে মাত্র চার জন। এই নিয়ে করোনা মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬২ লাখ ৯৪ হাজার ৪৯০ জনে।

এদিকে বিগত একদিনে সারবিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬২ হাজার ২৯১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৬ হাজার। এই নিয়ে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৭৭৫ জনে।

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে জার্মানি, ইতালি, রাশিয়া, হাঙ্গেরি ও ব্রাজিল।

গেলো একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৬ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার ৯৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬২ জন মারা গেছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ২৯ জন এবং মারা গেছেন ২৬১ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৪৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৭ হাজার ৯১৫ জন মারা গেছেন।

রাশিয়ায় গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৩২ জন। করোনার শুরু থেকে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৬৯০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ জনের।

গত একদিনে জার্মানিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১৬৬ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৮৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৮০ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯২ লাখ ৬৩ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৬৪৮ জন মারা গেছেন।

ইউরোপের আরেক দেশ ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৩৬ জন। করোনার শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ৪৭ হাজার ৪৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

বিগত এক দিনে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৫২৫ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৪১ হাজার ৮১১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৭৬ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। এই সময়ে দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৮৭ জনের। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ২৯৩ জন।

গেলো ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাআক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনার শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ৭৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২৩ হাজার ৮০২ জন মারা গেছেন।

গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাঙ্গেরিতে ১০৩ জন, কানাডায় ৯১ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৫ জন, অস্ট্রেলিয়ায় ৫৩ জন, স্পেনে ৪৮ জন, থাইল্যান্ডে ৪৫ জন এবং জাপানে ৩৩ জন মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news