ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম অবহিত করণ শীর্ষক ওয়ার্কশপ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক (উপ সচবি) একেএম সারোয়ার জাহান।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা সমাজ সেবা অফিসার হাসিনা মমতাজ।
তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে আরও বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ।
উক্ত ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন, তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রদানগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ।


