IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিম
Home >> রাজনীতি >> আমিনপুর থানা আ.লীগের সভাপতি হিসেবে শাহীনকে চান তৃণমূল নেতৃবৃন্দ

আমিনপুর থানা আ.লীগের সভাপতি হিসেবে শাহীনকে চান তৃণমূল নেতৃবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার ৩টি ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা জেলার আমিনপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২১ মে ২০২২ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নতুন আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে নানা প্রস্তুতি নিয়েছে। এতে দলের দুঃসময়ের কান্ডারী সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত শাহীন চৌধুরীকে আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চায় দলের বেশিরভাগ নেতাকর্মী।

দলের এবং নেতাকর্মীদের প্রিয়মুখ হিসেবে পরিচিত শাহীন চৌধুরী সর্বশেষ সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবারের সম্মেলনে তৃণমূলের রায়ে শাহীন চৌধুরী সভাপতি নির্বাচিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। তাকে ঘিরেই এখন একাট্টা হচ্ছেন থানার ৮টি ইউনিয়নের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।

আমিনপুর থানার রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, থানার নেতাকর্মীদের একই আওয়াজ সভাপতি হিসেবে শাহীন চৌধুরী ছাড়া অন্য কাউকে চাইনা। আসছে কমিটিতে দলের দুর্দিনের কান্ডারী এ নেতাকে সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল।

স্থানীয় আওয়ামী লীগ নেতা সরদার তোফায়েল আহমেদ বলেন, দলের দুঃসময়ে যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তখন আমরা নির্যাতিত নেতাকর্মী শাহীন চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছিলাম। তিনি আমাদের অভিভাবক হিসেবে আশ্রয় দিয়ে আঁকড়ে ধরে দলকে সুসংগঠিত করে রেখেছিলেন। এবারের সম্মেলনে তাকে আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি করা হলে এ থানায় আওয়ামী লীগের দুর্গ আরও শক্তিশালী হবে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে কাজ করায় দল শাহীন চৌধুরীকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের গুরত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছিল। ২০১১ ও ২০১৬ ও ২০২১ সালে পরপর তিনবার আওয়ামী লীগের তৃণমূল ভোটের মাধ্যমে প্রার্থী হয়ে দলের সমর্থন নিয়ে শাহীন চৌধুরী বিপুল ভোটে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বদলে দিয়েছে ইউনিয়নকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করে যাচ্ছেন। দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন এবং উন্নত সমাজ গড়ার লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন। করোনাকালে কর্মহীনদের ঘরে ঘরে সরকারি সাহায্যের পাশাপাশি তার সাধ্যমত নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে জনগণের পাশে থেকেছেন। গরিব-অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান হিসেবে সততা আন্তরিকতা ও ন্যায় নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে কাজ করায় উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন একাধিকবার স্বর্ণপদক।

তারা আরও জানান, শাহীন চৌধুরীর আপন বড় প্রয়াত সেলিম চৌধুরী ছিলেন সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার চাচা বীর মুক্তিযোদ্ধো তোফাজ্জল হোসেন চৌধুরী সর্বশেষ পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। শাহীন চৌধুরী ১৯৮৪ সালে সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ সফলতার সাথে সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শাহীন চৌধুরীকে বিভিন্ন ধরণের হামলা-মামলার শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে এবং ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে রাজপথে করেছেন আন্দোলন সংগ্রাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31