IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে এক ছাদের নিচে বিশ্বসেরা সেলিব্রেটিদের পুতুল

রাজশাহীতে এক ছাদের নিচে বিশ্বসেরা সেলিব্রেটিদের পুতুল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এক ছাদের নিচে স্থান হলো মৃনাল হকের তৈরি করা ‘বিশ্বসেরা সেলিব্রেটির পুতুলদের। মহানগরীর উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের একটি দ্বিতল ভবনে ‘সেলিব্রেটি গ্যালারি’র মধ্যে গেলেই দেখা যাবে চেয়ার-টেবিলে ধ্যান করে বসে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাশেই অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অট্টালিকার একই মেঝেতে এখন অবস্থান করছেন বলিউড তারকা শাহরুখ খান, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, ভুবন কাঁপানো কণ্ঠস্বর বব মার্লে, পপ গানের রাজা মাইকেল জ্যাকসন, গায়িকা শাকিরা। রাইফেল কাঁধে সেই ভবনেই দাঁড়িয়ে রয়েছেন বিপ্লবের বিশ্বপ্রতীক চে গুয়েভার, পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ভারতীয়-বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসুসহ আরও অনেকেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ^বিখ্যাত মানুষদের তৈরী ভাষ্কর্যগুলো (সেলিব্রেটি গ্যালারি) এখন শুধুই উদ্বোধনের অপেক্ষায়। তবে উদ্বোধনের আগেই গত ৬ মে থেকে বিশ্বখ্যাত এসব মানুষের ভাষ্কর্য্য দেখতে দর্শণার্থীদের ভিড় রয়েছে চোখে পড়ার মত। সরেজমিনে গিয়ে দেখা গেছে- ‘সেলিব্রেটি গ্যালারিতে’ মহাত্মা গান্ধীর পাশে সাদা শাড়িতে দাঁড়িয়ে আছেন মানবতার দূত মাদার তেরেসা। রয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্সেস ডায়ানাসহ অনেক খ্যাতিমান ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, ভাষ্কর্য্যগুলো (অবয়বগুলো) নিছকই ফাইবার প্লাসে তৈরি। তবু রক্তে-মাংসের গড়া মানুষ ভেবে ভুল হবে যে কারোরই। রাজশাহীর কৃতি সন্তান খ্যাতিমান ভাস্কর মৃণাল হকের এসব শিল্পকর্মে যেন রাজশাহীতে বসেছে সেলিব্রেটিদের হাট।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতল ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চোখে আটকে গেল স্পাইডার ম্যানে। যেন সিঁড়ির ওপরেই ঝুলে রয়েছে শিশুদের প্রিয় এই মারভেল সিরিজের চরিত্রটি। দোতলার প্রথম কক্ষটিতে সাজানো এক সারি আবক্ষ মূর্তি। এখানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা এএইচএম কামারুজ্জামান, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, মীর মশাররফ হোসেন, আব্দুল গাফ্ফার চৌধুরী প্রমুখ।

সামনে এগোতেই আরেক কামরা। যেখানে চলছে আলো-আঁধারির খেলা। সবার মনে আছে কি বলিউডের ‘কই মিল গ্যায়া’ সিনেমার সেই জাদুর কথা? এখানে দেখা হয়ে যাবে ভিন গ্রহের এই বাসিন্দার সঙ্গে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরনের অনবদ্য সৃষ্টি ‘অ্যাভাটার’ সিনেমার নাবি সম্প্রদায়ের জ্যাক ও নিতিরি চরিত্রের দেখাও মিলবে এই কামরায়। এখানে রয়েছে জীবন্ত ‘লর্ড অব দ্য রিং’-এর গুল্লাম।

বাঁ পাশের দরজা পেরোতেই পড়বে সুবিশাল কক্ষ। ঢুকতেই ডান হাতে বিখ্যাত কমেডি সিরিজ ‘থ্রি স্টুজেস’-এর তিন মূল চরিত্র। এছাড়া ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, যার পায়ের জাদুতে আটকে রয়েছে ফুটবল। কক্ষজুড়ে নানা ভঙ্গিতে দাঁড়িয়ে বলিউড তারকা শাহরুখ খান, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, ভুবন কাঁপানো কণ্ঠস্বর বব মার্লে, পপ গানের রাজা মাইকেল জ্যাকসন, গায়িকা শাকিরা।

পরের কামরাটি আলো-ঝলমলে। ঢুকতেই রাইফেল কাঁধে দাঁড়ানো বিপ্লবের বিশ্বপ্রতীক চে গুয়েভারা। এই কক্ষের এক কোণে বসে কাব্যচর্চায় মগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পাশে দাঁড়িয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ভারতীয়-বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু।

মহাত্মা গান্ধীর পাশে সাদা শাড়িতে মানবতার দূত মাদার তেরেসাও আছেন এই কামরায়। আরও আছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্সেস ডায়ানাসহ অনেক খ্যাতিমান ব্যক্তিরা।

শেষের কামরাটি বাচ্চাদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বেরিয়ে যাওয়ার পথে দেখা হয়ে যাবে রাগ সংগীতের গুরু উস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গে। যেন প্রিয় সেতার হাতে সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন তিনি। এসব ঘুরে ঘুরে দেখতে দর্শনার্থীদের কাছে মনে হবে যেন বস্তÍবের অনেক মহীয়সী ও মহীয়ান মানব সামনে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন।

সেলিব্রেটি গ্যালারিতে এসেছিলেন অনেককেই। তাদের একজন শিক্ষার্থী রাণা। এসব আয়োজন দেখে মুগ্ধ তিনি। জানান, সব মিলিয়ে তার এই আয়োজন ভালো লেগেছে। এরপর পরিবার নিয়ে এখানে আসা হবে।

পছন্দের চরিত্রগুলোকে চোখের সামনে পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তিনি এখানে ঘুরতে এসেছেন। দেখে খুব ভালো অনুভব করছেন তিনি। এখানকার ভাস্কর্যগুলো তার কাছে একেবারেই জীবন্ত মনে হয়েছে। রাজশাহীর মতো একটি জায়গায় এমন একটি আয়োজন সত্যিই তার ভালো লেগেছে।

জানতে চাইলে সেলিব্রেটি গ্যালারির অফিস ইনচার্জ কামরুল হাসান মিলন বলেন, সব প্রস্তুতি মোটামুটি শেষ। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এ গ্যালারী। তিনি আরও বলেন, তারা ভবনের নিচ তলায় সুবিশাল লাইব্রেরি গড়ে তুলেছেন। সেলিব্রেটি গ্যালারিতে প্রবেশে দর্শণার্থীদের টিকেট কাটা লাগলেও লাইব্রেরি রাখা হয়েছে একেবারেই উন্মুক্ত। আশা করছি, যে কারও এই ‘ সেলিব্রেটি গ্যালারি’ তে আসলে বিশ্বের নামকরা সেলিব্রেটিদের অবয়ব দেখে মুগ্ধ হবেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31