IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> ভোরের কাগজ পত্রিকার পাঁচজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঘায় প্রতিবাদ সভা

ভোরের কাগজ পত্রিকার পাঁচজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঘায় প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে দায়েরকরা ১০ কোটি টাকার মানহানিকর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীর বাঘায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৪ টায় বাঘা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লবের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও স্থানীয় দৈনিকসহ ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মীরা এতে অংশ নেন।

ভোরের কাগজের বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞার সঞ্চালনায় ও বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইত্তেফাকের নুরুজ্জামান, যুগান্তরের আমানুল হক আমান নয়াদিগন্তের আসলাম আলী আজকের পত্রিকার গোলাম তোফাজ্জল কবীর, কালের কন্ঠের লালন উদ্দিন, এশিয়ান টিভির আখতার রহমান, আমাদের সময়ের শাহানুর আলম বাবু, নয়া শতাব্দীর সাইদুল ইসলাম, সাপ্তাহিক ঈশ্বরদীর আবদুল কাদের নাহিদ, এবি৭১ টিভি মোস্তাফিজুর রহমান, হাসানুজ্জআমান প্রিন্স প্রমুখ।

বক্তারা বলেন, সিটি নির্বাচনের আগে আইওয়াশ হিসেবেই তিনি ভোরের কাগজের বিরুদ্ধে মামলা দিয়েছেন। কিন্তু মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। এ ধরনের হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের অন্তরায়। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে আপসহীন পত্রিকা ভোরের কাগজের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। অবিলম্বে নিঃশর্ত মামলা প্রত্যাহার না করলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ জানুয়ারি মাদকবিরোধী অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। মাদক কারবারির তালিকায় রিফাতের নাম শীর্ষে ছিল। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডারবাজির হোতা, বালু খেকো, কুুমিল্লার মাদকের গড ফাদার হিসেবে পরিচিত বলে বিভিন্ন পত্র-পত্রিকায় আগেও সংবাদ প্রকাশিত হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মিথ্যা মানহানি মামলা করেছেন আরফানুল হক রিফাত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31