ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দ্বিতীয় বিভাগ ফুটবলের সদস্যগণকে নিয়ে জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ লীগ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি শামসুজ্জামান রতন।
সভায় জাহানার জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগ শুরু ও পরিচালনা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনান্তে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনু. সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, সদস্য মামুনার রশীদ বাচ্চু, সাইফুল ইসলাম কালু, হযরত আলী বুলবুল।
আরও উপস্থিত ছিলেন, জাকির হোসেন, শ্যামল পারভেজ, মনিরুল ইসলাম শিপলু, মফিজুল ইসলাম টুনু, সোহাগ রহমানসহ অন্য সদস্যবৃন্দ।


