IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে গত সোমবার রাতে একটি ট্রাক তল্লাশী করে অর্ধকোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে আটক করে ট্রাকটি জব্দ করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোপালপুর মাছমারা গ্রামের নকিমুদ্দিনের ছেলে পলাশ (২৪) ও বসন্তপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে রবিউল ইসলাম(২৫)।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (২৩ মে) রাত সাড়ে ১০ টায় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল এসআই শাকিল হুদা জনি ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা অত্যন্ত কৌশলে গোদাগাড়ী হতে চাউল ভর্তি ট্রাকে হেরোইন বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম কাশিয়াডাঙ্গা মোড়ে চেকপোস্ট স্থাপন করে। রাত ১১ টায় সন্দিগ্ধ ট্রাকটি আসতে দেখে ডিবি পুলিশের ঐ টিম ট্রাকটি থামার সংকেত দেয়, ট্রাক চালক সংকেত পেয়ে রাস্তার বাম পাশে ট্রাকটি থামায়।

পরবর্তীতে ট্রাকে তল্লাশী করে চালকের আসন হতে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় ট্রাক চালক পলাশ ও তার সহকারি রবিউল ইসলামকে আটক করে। অভিযানের সময় হেরোইন বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তারা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৩৬) এর কাছ থেকে হেরোইন নিয়ে গোদাগাড়ী থেকে ঢাকার অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলো।

তারা আরও জানায়, দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র হিসেবে বিভিন্ন কৌশল অবলম্বন করে গোদাগাড়ী হতে বাংলাদেশের বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31