IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফের সাগর অভিমুখে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

ফের সাগর অভিমুখে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া বুধবার সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

একই সময়ে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর এক ঘোষণায় বলেছে, “উত্তর কোরিয়া থেকে ‘একটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দিয়েছে।” পিয়ংইয়ং-এর পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে কোনো ঘোষণা দেয়া হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে।

আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর সত্যি হয়ে থাকলে চলতি বছর এ নিয়ে ১৬ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আমেরিকা দাবি করেছে, এর মধ্যে গত ৪মে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বলে ওয়াশিংটন দাবি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করে যাওয়ার পরপরই সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া সফরকালে ‘উত্তর কোরিয়ার পরমাণু হুমকি’ মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার বিস্তার ঘটানোর অঙ্গীকার করেন বাইডেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার ব্যাপারে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে ‘আন্তরিক’ সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন।

বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কিমের সঙ্গে তিনবার সরাসরি আলোচনায় বসেন। ওইসব আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের ব্যাপারে কিম আন্তরিকতা দেখালেও ট্রাম্পের খামখেয়ালির কারণে সে সংলাপ ব্যর্থ হয়।তখন থেকে উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করেছে এবং আমেরিকাও দেশটির ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news