ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ৪৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৭ জন, মোহনপুর থানা ৬ জন, বাগমারা থানা ২০ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ১৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সুমন আলী (২৯) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ইয়াদ আলী (৫৫) ও শরিফুল ইসলাম (৪৫) কে ৭বোতল ফেন্সিডিল এবং ৩৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ শফিকুল ইসলাম (২৬) কে ৫০পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে রতন আলী (৩৩) ও আনিকুল ইসলাম ওরফে জাহিদ (২১) কে ২৫ বোতল ফেন্সিডিল, বিপ্লব আহমেদ (২৫) কে ১কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


