IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

রাণীনগরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মিনি ট্রাক চাপায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুর বাবা কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। আহত কলেজ শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৫ মে) সকাল পৌনে ৯টায় উপজেলা সদরের হাসপাতাল চত্বরে অদুরে এঘটনা ঘটে।

রাণীনগর থানার ওসি শাহিদ আকন্দ বলেন, বুধবার সকাল পৌনে ৯টায় কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম শিশু আব্দুল্লাহকে নিয়ে চকমুনু ভাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে রাণীনগর সদরে যাচ্ছিলেন। এসময় চকমুনু রাস্তা থেকে রাণীনগর হাসপাতাল মোড়ে নওগাঁ-আত্রাই রাস্তায় ওঠার পর মোড়ের একটু অদুরে দক্ষিনে পৌছলে সিএনজির সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পরে যায়। এমন সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মিনি ট্রাক বাবা ও ছেলেকে চাপা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে চিকিৎক শিশু আব্দুল্লাহকে মৃত্যু ঘোষনা করে। আহত জাহাঙ্গীর আলম নওগাঁ সদর উপজেলার পার বাঁকাপুর গ্রামের বাবর আলীর ছেলে। তিনি চকমুনু গ্রামে ভাড়া বাসা থেকে রাণীনগর শের-এ বাংলা সরকারী ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন। তবে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি শাহিন আকন্দ।

রাণীনগর সদর হাসপাতাল কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম বলেন, ট্রাক চাপায় শিশুর মাথা থেতলে মগজ বের হয়ে স্পটেই মারা গেছে। এছাড়া বাবা জাহাঙ্গীর আলমের হাত-পা, কোমড় ভেঙ্গে গেছে এবং মাথাসহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news