IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দুমকিতে ডিভোর্স দেওয়ায় ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

দুমকিতে ডিভোর্স দেওয়ায় ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

ধূমকেতু নিউজ ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় এমন নৃশংস ঘটনা ঘটে।

খবর পেয়ে শুক্রবার সকালে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ও পটুয়াখালী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নান খানের মেয়ে ইতি আক্তার (২৬) ৭ বছর আগে প্রেম করে কুষ্টিয়ার মিরপুর থানার সামন্ত এলাকার নূর আলীর ছেলে জলিলকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই ইতির ওপর জলিল অমানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে ইতি নির্যাতন সইতে না পেরে বাবার বাড়িতে চলে আসেন এবং স্বামী জলিলকে ডিভোর্স দিয়ে দেন।

ডিভোর্স দেওয়ার খবর শুনে জলিল বৃহস্পতিবার গভীর রাতে শ্বশুরের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ইতির শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ইতির ডাকচিৎকার শুনে পরিবারের লোকজন আসলে জলিল পালিয়ে যায়। পরবর্তীতে ইতির শরীরের আগুন নেভানোর আগেই ইতি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইতি ও জলিলের ঘরে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ইতির বাবা আব্দুল মান্নান জানান, আমরা সবাই ঘুমের ঘরে ছিলাম; গভীর রাতে হঠাৎ মেয়ের ডাকচিৎকার শুনে সজাগ হয়ে দেখি মেয়ের শরীরে আগুন এবং জলিল আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। জলিলের দৃষ্টান্তমূলক বিচার চাই।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news