ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, তালাইমারি বাদুরতলা নিবাসী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শুক্রবার (২৭ মে) বাদ জুম্মা টিকাপাড়া ঈদগাহ ময়দানে নজরুল ইসলাম এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য আলিমুল ইসলাম সজল, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানি মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ মুসল্লিগণ ও পরিবারবর্গ।


