ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (২৭ মে) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ৯ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা, ১২ লিটার দেশীমদ ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


