ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ১১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৪ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৬ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ শরিফুল ইসলাম (৩৪) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সাজ্জাদ হোসেন (২৭) কে ১০লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ জুয়েল রানা (৩৮) কে ২ গ্রাম হেরোইন, খায়রুল ইসলাম হৃদয় (৩৪) কে ২৫ গ্রাম গাঁজা ও মাইনুল ইসলাম (২৭) কে ১০ বোতল এ্যালকোহলসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ রাজিব আহমেদ (৩১) কে ১০০ পিচ ইয়াবা এবং ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


