ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাঁকরইল গ্রামের(সাঁওতাল পাড়ায়) শনিবার (২৮ মে) পারিবারিক ঝগড়ার জেরে বিশ্বনাথ সরেনের স্ত্রী শৃজল বাসকী(৩৪) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, উপজেলার সদর ইউনিয়নের হাঁকরইল সাঁওতাল পাড়ার, বিশ্বনাথ সরেনের স্ত্রী ২ ছেলের মা পারিবারিক দ্বন্দ্বের জেরে গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরে কীটনাশক পান করে। তার স্বামী সকাল থেকেই অন্যের খৈলানে ধান মাড়াই করছিল।
তিনি বলেন, নিহতের ছেলে আপন সরেন (৮)’র নিকট থেকে খবর পেয়ে তাকে নাচোল উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ওই নারী মারা যায়।
তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


