ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ২০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ৩ জন, পুঠিয়া থানা ৭ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সাইফুল ইসলাম (৩২) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ এনামুল হক (৩৬) ও রাব্বানী (৫৫) কে ২ কেজি গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ বাহদুর (৩৮) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ শাহিন (২৬) কে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


