IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভারতীয় খাসিয়াদের গুলিতে সীমান্তে চার বাংলাদেশি আহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে সীমান্তে চার বাংলাদেশি আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে চার বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৩০ মে) রাতে দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০), তার ছোট ভাই ইমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫) ও ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।
গুলিবিদ্ধরা কী কারণে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে ঝুমগাঁও- মোকামছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে আহত হন তারা।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির জানান, শুনেছি খাসিয়াদের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা রাতে ভারতীয় খাসিয়াদের পাহাড়ে পানি সরবরাহের লোহার পাইপ চুরি করে নিয়ে আসতে চাচ্ছিলো। এসময় খাসিয়ারা গুলি করলে চারজন গুলিবিদ্ধ হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ঝুমগাঁও সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, সোমবার রাতে দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা চিকিৎসার জন্য সিলেটে রওনা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটির খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news