IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলা
Home >> রাজশাহী >> রাজশাহীতে রাব্বি হত্যার মূল আসামি গ্রেপ্তার

রাজশাহীতে রাব্বি হত্যার মূল আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম নতুনপাড়ার রাব্বি শেখ (২১) হত্যার ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় ঘটনাস্থল হতে আসামির ফেলে যাওয়া সেন্ডেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত ইমন আলী ফরহাদ (২০)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া রেল লাইনের ধারের ইব্রাহিমের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মঙ্গলবার (৩১ মে দিবাগত রাত) রাত্রী দেড় টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার কালু শেখের ছেলে রাব্বি শেখকে কে বা কাহারা তার বাড়িতে মারপিট করছে। এমন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নির্দেশে এসআই মিজানুর রহমান ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে, বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় রাব্বি শেখের মৃত দেহ মাটিতে পরে আছে।

সেখানে উপস্থিত স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানতে পারে, ইমন আলী ফরহাদ তার সহযোগিদের সহায়তায় পূর্ব শক্রতার জেরে রাব্বি শেখকে হত্যা করে।

পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জীর তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব এসএম মাসুদ পারভেজ, এসআই মিজানুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত আড়াই টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা হতে আসামি ইমন আলী ফরহাদকে রক্তাক্ত জখম অবস্থায় গ্রেপ্তার করেন।

সে বর্তমানে পুলিশ পাহাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

মৃত রাব্বি শেখের মৃত দেহের সুরুতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আসামি ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31