IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে শামীমের রহস্যজনক মৃত্যু, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

নাচোলে শামীমের রহস্যজনক মৃত্যু, পাঁচ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল সমাজসেবা কার্যালয়ে গত ২৫ মে ইউনিয়ন সমাজকর্মী শামীমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার পিতা শামশুদ্ধীন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবসহ ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

আদালতে মামলা দয়েরের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট আব্দুর রহমান-২।

অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, গত ২৫ মে নাচোল মাষ্টারপাড়ার শামশুদ্দীনের ছেলে ইউনিয়ন সমাজকর্মী শামীম রেজা (২৯) নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ে রহস্যজনকভাবে খুন হয়। অফিসের জানালার গ্রীলে রশি পেঁচিয়ে গলাই ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে নাচোল থানা পুলিশ। পুলিশ ওইদিন শামীমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ওইদিন সন্ধায় জানাযা শেষে শামীমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে শামীমের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি নাচোলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এরই জেরে নিহত শামীমের পিতা শামশুদ্ধীন বাদী হয়ে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নাচোল, এর বিজ্ঞ বিচারক হুমায়ুন কবিরের আদালতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবসহ চার জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news