ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-আসনের সাংসদ বগুড়ায় যুব সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন, শেখ হাসিনা কখনও বগুড়া আর গোপালগঞ্জকে আলাদা করে দেখেননা। তিনি যেমন গোপালগঞ্জ, ফরিদপুরের উন্নয়ন করেন তেমনি বগুড়ার জয়পুরহাটেরও উন্নয়ন করেন। বগুড়ার মানুষের মাঝে যারা উন্নয়ন নিয়ে, সরকার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা বগুড়ার মানুষকে বোকা বানাচ্ছেন।
তিনি বলেন, শেখ হাসিনা কখনও মাথা নত করেনা, একমাত্র আল্লাহপাক ছাড়া কারোকাছে মাথা নত করেনা। নিজের টাকায় পদ্মাসেতু করেছেন। আগে আপনারা দেশের টাকা লুটপাট করেছেন। আর আমরা দেশের টাকা লুটপাট না করে সেই টাকায় পদ্মাসেতু করেছি।
তিনি গত ৩ মে শুক্রবার বিকেলে সাতমাথা মুজিব মঞ্চে বগুড়ায় জেলা যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাত জোটের অপরাজনীতির প্রতিবাদে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন।
এরআগে বগুড়া মূক-বধির বিদ্যালয়ের বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণের ভিত্তি প্রস্তর, উদ্বোধনী করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে আমরা উত্তরবঙ্গের প্রতিবন্ধী শিক্ষার রাজধানী করতে চাই। যাতেকরে এখান থেকে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা আলোকিত হতে পারে। যতগুলো প্রতিষ্ঠান আছে তারা এখান থেকে যেন সাপর্ট নিতে পারে। এমন কিছু কর, এমন কিছু করতে হবে যেটা করলে যাদেরকে এতদিন প্রতিবন্ধী মনে করে আমরা দুরে সরে রাখতাম, যাদেরকে আমরা মনে করতাম এরা পরিবারের জন্য বোঝা, এধরনের একটি অপপ্রচার কুসংস্কার সমাজে প্রচলিত ছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তিনি আমাদের সামনে তুলে ধরেছেন প্রতিবন্ধী আল্লার অভিশাপ নয় আল্লাহপাকের আশির্বাদ।


