IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘুম থেকে উঠেই চা পান করে নিজের ক্ষতি করছেন না তো

ঘুম থেকে উঠেই চা পান করে নিজের ক্ষতি করছেন না তো

ধূমকেতু নিউজ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠেই ধোঁয়া উঠা এক কাপ চায়ে চুমুক না দিয়ে দিন শুরু করতে পারেন না অনেকেই। তবে খালি পেটে এই ‘বেড টি’ পানের অভ্যাস কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চায়ে রয়েছে ক্যাফেইন, যা খালি পেটে পান করলে বুকের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টির পাশাপাশি হজমেও ব্যাঘাত ঘটায়। খালি পেটে ব্ল্যাক টি পানে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। যার ফলে পেটে একটা অস্বস্তি তৈরি হয়। বাড়তে পারে গ্যাসট্রিকের সমস্যা।

চা অম্লীয় প্রকৃতির খাবার। খালি পেটে চা পান করলে অ্যাসিডিক বেসিক ভারসাম্যকে বাধাগ্রস্ত করতে পারে, যা হতে পারে অ্যাসিডিটির কারণ।

এছাড়া চায়ে থিওফিলিন নামে এক ধরনের যৌগ থাকে, যা ডিহাইড্রেশন ঘটায়। খালি পেটে চা পান পানি শূন্যতার কারণ হতে পারে। ৭-৮ ঘণ্টা ঘুমের পর শরীরে খাবার ও পানির পরিমাণ একেবারেই থাকে না। তখন খালি পেটে চা পান করলে শরীর একেবারে পানিশূণ্য হতে পড়তে পারে।

চায়ে থাকে প্রচুর মাত্রায় ক্যাফিন, যা খালি পেট থাকালীন শরীরে প্রবেশ করলে দেহের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া বা বমি পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর যদি খালি পেট থাকাকালীন ক্যাফিনের প্রবেশ ঘটে, তাহলে তো কথাই নেই। সে ক্ষেত্রে শরীরের মারাত্মক কিছু ক্ষতি হয়ে থাকে। যেমন ধরুন-

অ্যাংজাইটির মাত্রা বাড়ে

বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, সকাল সকাল খালি পেটে চা পান করলে মস্তিষ্কের ভেতরে এমন কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে স্ট্রেস এবং অ্যাংজাইটির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে শরীর ভাঙতে দেরি লাগে না কিন্তু!

ধীরে ধীরে দাঁত দুর্বল হতে শুরু করে

দাঁত না মেজেই চা বা কফি খেলে মুখ গহ্বরের ভেতরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে দাঁতের উপরের আবরণ বা এনামেল নষ্ট হয়ে যেতে শুরু করে। আর এমনটা হতে থাকলে এক সময়ে গিয়ে দাঁতের ক্ষয় আর আটকানো যায় না। শুধু তাই নয়, বেশ কিছু কেস স্টাডি করে দেখা গেছে এমন অভ্যাসের কারণে জিনজিভাইটিসসহ একাধিক গাম ডিজিজ হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখতে দয়া করে বেড টি পান বন্ধ করুন।

শরীরে ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়

রাতের বেলা ঘুমিয়ে যাবার পর থেকেই হাজারো ব্যাকটেরিয়া মুখ গহ্বরে জমতে শুরু করে। সেই কারণেই তো সকালে উঠে মুখে এত গন্ধ হয়। এমন পরিস্থিতিতে দাঁত না মেজেই যদি চা বা কফি পান করা হয়, তাহলে এই সব ব্যাকটেরিয়া খাদ্য নালি হয়ে এসে পৌঁছায় স্টমাকে। ফলে সেখানে অ্যাসিডের মাত্রা এতটাই বেড়ে যায় যা নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। তাই যারা গ্যাস বা বদ হজমের সমস্যায় ভোগেন, তাদের তো ভুলেও দাঁত না মেজে চা বা কফি পান করা উচিত নয়।

দেহে পানির ঘাটতি দেখা দেয়

বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, চা খাওয়া মাত্র নানা কারণে শরীরে পানির মাত্রা কমতে শুরু করে। আর এমনটা পেট খালি থাকাকালীন হলে কিন্তু মহা বিপদ। এই কারণেই তো ঘুম ভাঙা মাত্র চা পান করতে মানা করেন চিকিৎসকেরা। আসলে দীর্ঘ ৮ ঘণ্টা ঘুমানোর কারণে এমনিতেই শরীর পানির ঘাটতি থাকে, তার উপর চা পান করা হয়, তাহলে ডিহাইড্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যায় বেড়ে।

পেটের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়

সকাল সকাল খালি পেটে চা বা কফি পানের অভ্যাস থাকলে পেটের ভেতরে, বিশেষত পাকস্থলীতে মারাত্মক প্রদাহ সৃষ্টি হয়, যা স্টামক ইনফেকশনের আশঙ্কা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে পেপটিক আলসারের মতো রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

দেহে ক্ষতিকর টক্সিনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে

সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস পানি খাওয়া উচিত, যাতে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যেতে পারে। কিন্তু এমনটা না করে যদি কেউ এক পেয়লা চা পান করেন, তাহলে টক্সিক উপাদানের মাত্রা কমে তো নাই, উল্টো আরও বেড়ে যায়। ফলে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর, যেমন ধরুন- লিভার, কিডনি এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে।

হজম ক্ষমতার অবনতি ঘটে

খালি পেটে চা পান করা মাত্রা মুখ গহ্বরে উপস্থিত খারাপ ব্যাকটেরিয়ারা শরীরে নানা অংশে পৌঁছে যেতে শুরু করে। ফলে খারাপ জীবাণুর দাপটে স্টমাকে উপস্থিত ভাল ব্যাকটেরিয়ারদের সংখ্যা কমে যেতে শুরু করে। ফলে ধীরে ধীরে হজম ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে অ্যাসিড-অ্যালকেলাইন ব্যালেন্স বিগড়ে গিয়ে নানাবিধ পেটের রোগ শরীরে এসে বাসা বাঁধে।

শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়

একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়ে গেছে, দীর্ঘ দিন ধরে বেড টি খেয়ে গেলে শরীরের পক্ষে ঠিক মতো আয়রন শোষণ করা সম্ভব হয়ে ওঠে না। ফলে অ্যানিমিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, তৃতীয় বিশ্বের নারীদের প্রায় সিংহভাগই অ্যানিমিক হন।

তাই বিশেষজ্ঞরা সকালে খাবার গ্রহণের এক থেকে দুই ঘণ্টা পর চা পানের পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31