IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে পড়ে ২৬ জনের মৃত্যু

ভারতে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে পড়ে ২৬ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের তীর্থযাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনোত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে যাচ্ছিল বাসটি। উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম আনন্দবাজারকে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, ‘‘এখনও পর্যন্ত ২৬টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।’’

এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর কার্যালয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে। তিনি মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে টুইটও করেন।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জানিয়েছেন, রাজ্য প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং তিনি দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31