IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> পাকিস্তানে বাস খাদে পরে ২২জন নিহত

পাকিস্তানে বাস খাদে পরে ২২জন নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি সংকীর্ণ পাহাড়ি সড়ক থেকে একটি দ্রুতগামী বাস ছিটকে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার বেলুচিস্তান প্রদেশের কিল্লা সাইফুল্লাহ জেলায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। ডেপুটি জেলা প্রশাসক মোহাম্মদ কাসিম বলেন, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। উদ্ধারকারীরা মৃতদেহগুলোকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

জেলা প্রশাসক কাসিম দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন প্রাথমিকভাবে নিশ্চিত করেন। পরে যোগ করেন যে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে আরও চারটি মৃতদেহ খুঁজে পেয়েছেন। তিনি বলেন, স্বজনরা তাদের প্রিয়জনের দেহাবশেষ নিতে হাসপাতালে আসছেন। দুর্ঘটনার সঠিক কারণ অজানা রয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল এবং পুলিশ কর্মকর্তারা সম্ভাব্য যান্ত্রিক সমস্যা বা মানবিক ত্রুটির দিকে নজর রাখছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী আব্দুল আলি এপিকে বলেন, তিনি একই রাস্তায় মোটরসাইকেলে ভ্রমণ করছিলেন। তখন তিনি একটি ছোট বাসকে দ্রুতগতিতে যেতে দেখেন এবং গিরিখাতের মধ্যে ছিটকে পড়তে দেখেন। আব্দুল আলী বলেন, পাশের গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। তিনি উদ্ধারকারীদের সাথে যোগ দেন, যারা অ্যাম্বুলেন্সে করে মৃতদেহগুলোকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।

কিল্লা সাইফুল্লাহ বেলুচিস্তানের প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা এ মর্মান্তিক দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে যাত্রীদের মৃতদেহ তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, দুর্বল রাস্তা অবকাঠামো, ট্রাফিক আইনের প্রতি অবহেলা, সেইসাথে দুর্বল রক্ষণাবেক্ষণের যানবাহনের কারণে পাকিস্তানে এ ধরনের মারাত্মক দুর্ঘটনা অনেকটাই সাধারণ। গত বছরের জুলাইয়ে এক সড়ক দুর্ঘটনায় পাকিস্তানে কমপক্ষে ৩৩ জন নিহত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31