IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চলন্ত ট্রেন যাত্রীর মৃত্যু

চলন্ত ট্রেন যাত্রীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : রাজশাহী থেকে ছেড়ে আসা পারবর্তীপুরগামী চলন্ত ‘উত্তরা মেইল ট্রেনে’র আসনে সুয়ে থাকা আব্দুর রহমান (৭১) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তবে ওই যাত্রীর কাছে কোনো টিকিট পাওয়া যায় নি।

নিহত আব্দুর রহমান রংপুরের বদগঞ্জ উপজেলার আরজীনা দিলালপুর গ্রামের মৃত হারেজ উদ্দীনের ছেলে।

সোমবার (১৩ জুন) বিকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদুর রহমান মাজেদ জানান, রবিবার সন্ধ্যায় উত্তরা মেইল নামের চলন্ত ট্রেনের ৫২/২৯ নাম্বার বগিতে তিনটি আসন (সীট) নিয়ে সুয়ে থেকে আসছিলেন। তাকে নাটোরে জীবিত দেখা যায়। কিন্তু সান্তাহারের কাছে ট্রেনটি এলে তাকে ডাকতে গেলে তার মৃত্যুর বিষয়টি জানা যায়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপতালের মর্গে পাঠানো হয়। সোমবার বিকেল ৫টায় নিহতের ছোট ভাই মোকছেদুর রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের ভাই মোকছেদুর রহমান জানান, আব্দুর রহমান মসজীদের ঈমাম ছিলেন। গত কয়েক বছর আগে তিনি মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বেশ কিছু দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে এসে আর বাড়িতে ফিরেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news