IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> বুরকিনা ফাসোর সীমান্তবর্তী গ্রামে অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

বুরকিনা ফাসোর সীমান্তবর্তী গ্রামে অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

ধূমকেতু নিউজ ডেস্ক : বুরকিনা ফাঁসোতে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামঞ্চলে ওই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে।

সোমবার দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর গত শনিবার রাতে হামলা চালায়। ওই হামলায়ই প্রাণহানীর ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী ওই গ্রামটিতে যারা হামলা চালিয়েছে তারা আলকায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত।

এদিকে, স্থানীয় নিরাপত্তা বাহিনী নিহতের সংখ্যা ১০০ জন বললেও স্থানীয় একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ জন। তবে, সূত্রটির দেওয়া তথ্যের সতত্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

অপরদিকে, জাতিসংঘ এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি ‘ব্যাপক হতাহত’ হয়েছে উল্লেখ করে বলেছে, স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত আক্রমণকারীদের বিচারের আওতায় আনা।

এদিকে, ওই ঘটনার আগে বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ জন সামরিক পুলিশ নিহত হয়েছে। সবমিলিয়ে, ১১ জন পুলিশসহ ওই ১০০ জনের মৃত্যু বিগত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত বছরের জুনে দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয়দের হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31