IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আদমদীঘিতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

আদমদীঘিতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে সড়ক সংস্কারের রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী। মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুম্বি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ফেরার পথে তছির উদ্দীন সাখিদার মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন। এসময় তারা ওই স্থান অতিক্রম করার সময় গাড়ির পিছনে বসা তছির উদ্দীনের স্ত্রী পড়ে গিয়ে রোলারের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আদমদীঘি থানার (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেন নি। নিহতের বাড়ি পার্শ্ববর্তী জেলায় হওয়ায় তারা তড়িঘড়ি করে লাশটি নিয়ে গেছে। ফলে ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news