IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় ভুয়া মেয়র আটক

সিংড়ায় ভুয়া মেয়র আটক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় মোস্তফা মন্ডল (৫০) নামে এক ভুয়া পৌর মেয়রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১২টায় সিংড়া থানায় সোপর্দ করেন এসিল্যান্ড। আটক মোস্তফা মন্ডল উপজেলার বারইহাটি গ্রামের মৃত জব্বার মন্ডলের পুত্র।

জানা যায়, সিংড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলামকে বিভিন্ন সময় মুঠোফোনে নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয়ে অবৈধভাবে ডিসিআর সাক্ষর ও পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে এবং বিভিন্নভাবে হুমকি দেয়।

এছাড়া মঙ্গলবার বেলা ১২টার দিকে ০৭.০৪.২১ তারিখে তৎকালীন এসিল্যান্ড রকিবুল হাসানের সাক্ষর স্ক্যান করা নকল ডিসিআর নিয়ে ভূমি অফিসে এসে এসিল্যান্ডকে বারইহাটি মৌজায় ৫১ শতাংশ পুকুর তাকে দখল করে দেয়ার কথা বলে। ভুয়া ডিসিআর দেখে এসিল্যান্ডের সন্দেহ হলে অফিসের কাগজপত্র দেখে বুঝে এই ডিসিআর ভুয়া। এসময় তাঁকে থানায় সোপর্দ করে।

ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম বলেন, কিছুদিন যাবৎ তিনি নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয় দিয়ে অবৈধভাবে কাজ করার জন্য বলে। তার কথাবার্তায় সন্দেহ হলে অন্য মুঠোফোন দিয়ে কল করলে নিজের পরিচয় দেন এবং মাফ চান।
আজ আবার নকল ডিসিআর নিয়ে অফিসে এসে পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে।

সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, ভুয়া মেয়র পরিচয় দিয়ে প্রতারণা ও নকল ডিসিআর তৈরি করার অপরাধে মোস্তফা মন্ডলকে থানায় সোপর্দ করেছি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এসিল্যান্ড একজনকে থানায় সোপর্দ করেছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news