IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সহিংসতা ছাড়াই শেষ ভোটগ্রহণ

সহিংসতা ছাড়াই শেষ ভোটগ্রহণ

ধূমকেতু নিউজ ডেস্ক : উল্লেখ্যযোগ্য কোনো সংঘাত-সহিংসতা ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এবং দেশের প্রায় দুইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ।

বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। উৎসবমুখর পরিবেশেই স্থানীয় সরকারের এই ধাপের নির্বাচন হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন এবং বেশ কয়েকটি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে গতি কিছুটা স্লো ছিল বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। এছাড়া মেশিন ঠিকমতো কাজ না করায় কয়েকটি কেন্দ্রে ভোট শুরু হতে দেরি হয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েন ভোটাররা।

কুমিল্লা সিটিতে দু’একটি কেন্দ্রে ভোটগ্রহণে দীর্ঘসূত্রিতার কারণে অনেকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ভোট না দিয়েই বাড়ি চলে গেছেন।

এছাড়া ১৭৬টি ইউনিয়ন পরিষদ, পাঁচটি পৌরসভা ও চারটি উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

এসব এলাকায় ইউপি নির্বাচনে অন্য ধাপের মতো বড় কোনো সংঘাতের খবর পাওযা যায়নি। দু’একটি জায়গায় বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

কুমিল্লায় হেভিওয়েট তিন প্রার্থীই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সাবেক মেয়র মনিরুল হক এবং নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে কুমিল্লা সিটিতে কে নগরপিতা হবেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31