IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় স্কুলছাত্রীর আত্মহত্যা, আত্মগোপনে প্রেমিক

মান্দায় স্কুলছাত্রীর আত্মহত্যা, আত্মগোপনে প্রেমিক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রেমিকের ওপর অভিমান করে নবম শ্রেনীর এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার খাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক আত্মগোপন করেছে।

মৃত স্কুলছাত্রীর নাম তানিয়া আক্তার (১৫)। সে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের আব্দুল বারির মেয়ে। নিজ কুলিহার গ্রামে নানা লুৎফর রহমানের বাড়িতে থেকে গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করত তানিয়া।

অভিযুক্ত যুবকের নাম ওয়াহেদ ইসলাম (১৬)। সে কাঁশোপাড়া ইউনিয়নের কৈবর্ত্যপাড়া (কুনাইপাড়া) গ্রামের মোজাহার হোসেনের ছেলে। একই বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ওয়াহেদ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, একই বিদ্যালয়ে যাতায়াতের কারণে তানিয়া আক্তারের সঙ্গে ওয়াহেদ ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন চলছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশি ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রুমানা আক্তারের বাসায় যায় তানিয়া। সেখানে সে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

এদিকে স্কুলছাত্রী তানিয়া আক্তারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গা ঢাকা দেয় অভিযুক্ত প্রেমিক ওয়াহেদ ইসলাম। তবে এ বিষয়ে তানিয়া আক্তারের পরিবারের কেউ মুখ খোলেননি।

মান্দা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, পরবর্তীতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news