IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সাপাহারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সিয়াম আহমেদ এর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম আহমেদ সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের গোলাম আজম এর ছেলে। সে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিয়াম আহমেদসহ তিন বন্ধু উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের হাঁস কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। সিয়াম মোটরসাইকেলটি চালাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুই বন্ধু রাস্তার নিচে এবং সিয়াম রাস্তার ওপরে ছিটকে পরে। এসময় সিয়াম এর মাথার ওপর দিয়ে মাইক্রোবাস এর চাকা যাওয়ায় গুরুত্ব আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিয়াম এর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সিয়াম মারা যায়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে এ ব্যাপারে কোন অভিযোগ নাই। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news