IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ই-কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে’

‘ই-কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বচ্ছন্দ্যবোধ করছে। যদিও এটা বলতেই হয় যে, দু’একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করি না। সার্বিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি আরও বাড়বে।

শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের পদ্মা হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নতুন ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মা বাজার ডটকম বাজারে প্রবেশ করেছে। আমি আশা করছি তারা যে সৎ উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক হবে, সফল হবে। তারা নিজেরা ও ভোক্তারা লাভবান হবে।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পদ্মা বাজার ডটকম।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি চাই নতুন স্টার্টআপ হিসেবে পদ্মা বাজার গ্রাহকের আস্থা ও পণ্যের মান ঠিক রেখে ভালো করুক, দোয়া করি অগ্রগতি অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখুক।

পদ্মা বাজার ডটকমের চেয়ারম্যান রইসুল খান বলেন, পদ্মা বাজার বাংলাদেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে নতুন দুয়ার উন্মোচন করবে। সেবার মান দিয়েই পদ্মা বাজার মানুষের হৃদয়ে স্থান করে নেবে। পদ্মা বাজার একযোগে সারা দেশে সেবা প্রদান করবে এবং ক্রমান্বয়ে মাল্টিন্যাশনাল কোম্পানী হিসেবে আত্মপ্রকাশ করবে। আজ থেকে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন এবং মার্কেটপ্লেসকে দিন-দিন আরও সমৃদ্ধ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31