IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভাসানচর থেকে পালিনো ৯ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিনো ৯ রোহিঙ্গা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ নয় রোহিঙ্গাকে আটক করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের স্থানীয়রা।

সোমবার (৪ জুলাই) রাত ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নম্বর ক্লাস্টারের মো. মনির আহমদের ছেলে জাহেদুল্লাহ (২১), ৭০ নম্বর ক্লাস্টারের লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮ নম্বর ক্লাস্টারের মো. খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪ নম্বর ক্লাস্টারের নুর কবিরের মেয়ে মাজেদা বেগম (১৫), ৭ নম্বর ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), তার মেয়ে মনিকা বেগম (৮ মাস), ১৪-বি ক্লাস্টারের আমির হামজার স্ত্রী হোসনে আরা (২০), তার ছেলে নুর ছাদেক (৫) ও আনোয়ার ছাদেক (২)।

স্থানীয় চরকাঁকড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৌরভ হোসেন জানান, রাত ৯টার দিকে চরএলাহী ঘাট থেকে এসে তারা বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যেতে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

এর আগে সোমবার (৪ জুলাই) দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আরও পাঁচ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে চরজব্বর থানায় সোপর্দ করে। তাদেরকেও ভাসানচর পাঠানো হবে বলে জানিয়েছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news