IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পেঁয়াজের দাম কমল

পেঁয়াজের দাম কমল

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি দিয়ে প্রবেশ করে। এর ফলে হিলি বন্দরের পাইকারী এবং খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ এদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকয় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। ভারত থেকে আমদানির কারণে কমেছে দাম বলে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে মোকামগুলোতে কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্য মতে, মঙ্গলবার ভারতীয় ১২ ট্রাকে ২৯৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31