ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মেহেদী হাসান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার ঘোষনগর দিঘীপাড়া এলাকার মাতাজী-ঘোষনগর আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পত্নীতলা থানা-পুলিশ।
মৃত যুবক উপজেলার ঘোষনগর দিঘী পাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে। জানাযায় ও-ই যুবক দির্ঘদিন ধরে মাদক কারবারে সাথে জারিত ছিল, জেলার ধামইরহাট ও সিরাজগন্জ জেলার সলঙ্গা থানায় তার নামে মাদক মামলা আছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘোষনগর মাতাজী সড়কের দিঘীপাড়া এলাকায় সড়কের পাশে মেহেদী হাসানের লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। ঘটনাটি জানাজানি হলে মৃতদেহটি দেখতে স্থানীয়রা সেখানে ভীড় জমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । পরে খোঁজ খবর নিয়ে পুলিশ নিহতের নাম পরিচয় নিশ্চিত হন।
এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মামলা হয় নি। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারন।


