IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাগেরহাট জেলা যুবদলের সম্পাদক ও জামাতের ৬ নেতা কারাগারে

বাগেরহাট জেলা যুবদলের সম্পাদক ও জামাতের ৬ নেতা কারাগারে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাগেরহাটে নাশকতা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৬ জন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৭ জুলাই) বিকেলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মোঃ আছাদুল ইসলাম।

কারাগারে প্রেরিত নেতারা হলেন, বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দীন মোল্লা সুজন, বাগেরহাট সদর থানা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ফেরদৌস, জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম, শ্রমিক নেতা হাসান, রুবেল। এছাড়া অপর এক ব্যক্তির নাম জানাতে পারেনি কোর্ট পুলিশ ও আইনজীবিরা।

যুবদলের সাধারণ সম্পাদকের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আদালতের প্রতি শ্রদ্ধা রেখে জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ জামাতের ৬ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আমাদের জামিন আবেদন না-মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক দিলীপ সরকার বলেন, নাশকতা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ মে বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে জামাতের ৫ নেতাকর্মীকে আটকসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের হয়। পরে আত্মসমর্পণ করা নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news