ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি ও বন্যা দেখা দিলেও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে চলছে তীব্র খরা ও অনাবৃষ্টি। ফলে খাল-বিল ও নদীর পানি শুকিয়ে ফসলের জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বিঘ্নিত হচ্ছে কৃষকের আমন ধানের চাষাবাদ।
এই সময় আল্লাহর দেওয়া বৃষ্টির পানিতে আমন ধান চাষাবাদ করার কথা থাকলেও কাঙ্ক্ষিত বৃষ্টির পানির অভাবে অনেক কৃষকেরা প্রস্তুতি নিচ্ছেন ইঞ্জিনচালিত শ্যালোমেশিন ও বিদ্যুৎচালিত মোটর দিয়ে সেচ দেওয়ার। এছাড়াও বৃষ্টির জন্য অনেক জায়গায় আল্লাহর নিকট মোনাজাতের খবর পাওয়া গেছে। মহান আল্লাহতায়ালা পারেন সব-কিছুর সমাধান করতে।
উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আলীমুদ্দিন বলেন, প্রতি বছর আষাঢ় ও শ্রাবন মাসে বৃস্টির পানিতে আমন ধান চাষাবাদের জন্য আমরা ব্যস্ত থাকতাম। এমনকি পানি বেশি থাকার কারণে অনেক জমি থেকে শ্যালোমেশিন দিয়ে পানি বের করেও আমন ধান চাষাবাদ করতে হতো আমাদের। কিন্তু এবার মাসব্যাপী অনাবৃষ্টির কারণে ফসলের মাঠে পানির সংকট দেখা দিয়েছে। সাধারণত রোপা আমন ধানের চাষাবাদের জন্য এখনো অনেক সময় আছে। অনাবৃষ্টি ও অতিরিক্ত খরার কারণে কৃষকদের সাময়ীক অসুবিধা হলেও তেমন ক্ষতির সম্ভাবনা নেই বলছেন উপজেলার সচেতন মানুষ।


