ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ইউনিয়নের রাতোয়াল বাজারে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে এ্যাড. আবুল খালেককে সভাপতি ও ছোলাইমান আলী মন্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
অত্র ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু।
বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান (ভিপি জাপান) ও যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেন।
এসময় উক্ত কাউন্সিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অংগ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে এ্যাড. আব্দুল খালেক, খাঁন চৌধুরী আলী আজম ও শহিদুজ্জামান রুবিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে এ্যাড. আব্দুল খালেক সভাপতি নির্বাচিত হন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে ছোলাইমান আলী মন্ডল ও সাংগঠরিক পদে মোজাম্মেল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।


